প্রথম দেখা
  • হোম
  • সমসাময়িক
  • বিজ্ঞান
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • অন্যান্য
  • পরিবেশ
    • সুন্দরবন
    • জলবায়ু পরিবর্তন
    • অন্যান্য
  • শিল্প সাহিত্য
    • সংস্কৃতি
    • মুখোমুখি
    • অন্যান্য
  • মেলা ও উৎসব
    • কলকাতার উৎসব
    • অন্যান্য
  • ভ্রমণ
  • হেঁশেল
No Result
View All Result
Subscribe
bn Bengali▼
X
ar Arabicbn Bengalizh-CN Chinese (Simplified)nl Dutchen Englishfr Frenchde Germanit Italianpt Portugueseru Russianes Spanish
প্রথম দেখা
  • হোম
  • সমসাময়িক
  • বিজ্ঞান
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • অন্যান্য
  • পরিবেশ
    • সুন্দরবন
    • জলবায়ু পরিবর্তন
    • অন্যান্য
  • শিল্প সাহিত্য
    • সংস্কৃতি
    • মুখোমুখি
    • অন্যান্য
  • মেলা ও উৎসব
    • কলকাতার উৎসব
    • অন্যান্য
  • ভ্রমণ
  • হেঁশেল
No Result
View All Result
bn Bengali▼
X
ar Arabicbn Bengalizh-CN Chinese (Simplified)nl Dutchen Englishfr Frenchde Germanit Italianpt Portugueseru Russianes Spanish
প্রথম দেখা ওয়েব পোর্টাল
No Result
View All Result

Sulekha নস্ট্যালজিয়ার সুলেখা 

87.740 Views
3 years ago
861 70
Share
Facebook Twitter Google+
    Arpita Dey Arpita Dey
    Subscribe

    আম বাঙালির নস্টালজিয়ায় ভর করে এবারের বই মেলায় এই প্রথমবার হাজির সুলেখা কালি। তাদের স্টলে একবার ঢুঁ মারলেই পৌঁছে যাবেন ছোটোবেলার ঝর্ণা পেনের নস্টালজিয়ায়। মিলবে ১০০ টাকা থেকে শুরু করে হাজার টাকার মধ্যে ফাইন নিব, মিডিয়াম নিবের ভিন্ন ধরণের ঝর্ণা পেন এবং নীল, কালো, সবুজ, লাল, মেরুন, খয়েরি হরেক কালির সম্ভার। ছোট থেকে বড় সবার জন্যই রয়েছে সুলেখার সম্ভার। ডিজিটাল আর প্ল্যাস্টিকের যুগে যেখানে জেনারেশন জেড আজ হাতের মুঠো ফোনেই সবকিছু সহজেই সেরে ফেলছে, কিংবা পেনের প্রয়োজনীয়তা যতটুকু আছে তাও আজ ইউস এন্ড থ্রো এ পরিণত হয়েছে, সেখানে হাতে ফাউন্টেন পেনে লেখার যে নান্দনিকতা এবং এটি যে সম্পূর্ণ পরিবেশবান্ধব তা এই প্রজন্মকে আবার নতুন করে বোঝাতেই সুলেখার এই উদ্যোগ।
    গান্ধীজির স্বদেশী আন্দোলনের সময় থেকেই সুলেখার জন্ম। গান্ধীজি নিজেও নাকি এই কালি ব্যবহার করতেন, জানালেন সুলেখার ম্যানেজিং ডিরেক্টর কৌশিক মৈত্র। সেই স্বদেশী ভাবনা থেকেই দেশের ৭৫ বছর স্বাধীনতায় সুলেখা’র সৃষ্টি স্বরাজ, সুলেখা স্বাধীন। আবার বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে সবুজ রঙের গর্বের ৫০, ২১ শে ফেব্রুয়ারি স্মরণে রক্তের রঙে রাঙা সুলেখা সেলাম, মাদার টেরেসার স্মরণে মা, সুকান্তর স্মরণে ঝলসানো রুটির রঙা কালি এসবই রয়েছে সুলেখার সমর্পন সিরিজে। ছোটদের জন্য রয়েছে হাতে খড়ি সেট। যামিনী রায় যে ৭টি রঙে ছবি আঁকতেন তার সাদা রং বাদ দিয়ে বাকি ৬টি রংই রয়েছে যামিনী রায় সিরিজে। সুলেখার অন্যতম আরেকটি সেট হলো ফিরিঙ্গী কালি। যার সাথে জড়িয়ে আছে ইতিহাস। সুলেখার এই ভিন্ন স্বাদের সম্ভারে নবীন থেকে প্রবীণ সবাই যেন নস্ট্যালজিক হয়ে পড়লেন এবারের বইমেলায়।

           

    Tags: Bengalibookfairfeaturefountainpeninkkolkatakolkatabookfairsulekhawriter
    Arpita Dey

    Arpita Dey

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *


    Recommended videos

    Live portrait artists of Kolkata নিজের প্রতিকৃতি আঁকিয়ে নিন

    144 Views
    May 21, 2022

      Nandan Mela শান্তিনিকেতনের নন্দনমেলা

      1.8k Views
      December 1, 2023

        Raas Yatra নবদ্বীপের শাক্ত রাসযাত্রা

        1.8k Views
        November 18, 2024

          হরফ

          1.8k Views
          July 31, 2025
            Show More
            প্রথম দেখা

            Copyright (c) 2022 by Prothom Dekha Web Journalism.

            Navigate Site

            • হোম
            • আমাদের কথা
            • যোগাযোগ

            Follow Us

            No Result
            View All Result
            • হোম
            • সমসাময়িক
            • বিজ্ঞান
              • প্রযুক্তি
              • স্বাস্থ্য
              • অন্যান্য
            • পরিবেশ
              • সুন্দরবন
              • জলবায়ু পরিবর্তন
              • অন্যান্য
            • শিল্প সাহিত্য
              • সংস্কৃতি
              • মুখোমুখি
              • অন্যান্য
            • মেলা ও উৎসব
              • কলকাতার উৎসব
              • অন্যান্য
            • ভ্রমণ
            • হেঁশেল
            bn Bengali▼
            X
            ar Arabicbn Bengalizh-CN Chinese (Simplified)nl Dutchen Englishfr Frenchde Germanit Italianpt Portugueseru Russianes Spanish

            Welcome Back!

            Login to your account below

            Forgotten Password? Sign Up

            Create New Account!

            Fill the forms below to register

            All fields are required. Log In

            Retrieve your password

            Please enter your username or email address to reset your password.

            Log In

            Add New Playlist